Service Terms
Website service-এর সাধারণ নিয়ম
কাজের scope
Customer যে page scope এবং অতিরিক্ত সুবিধা নির্বাচন করবেন, WhatsApp আলোচনায় সেটি নিশ্চিত হওয়ার পরে কাজ শুরু হবে। নতুন page বা feature প্রয়োজন হলে কাজ শুরুর আগে আলাদাভাবে জানানো হবে।
Payment
Project confirm হওয়ার পরে website development cost-এর ২০% advance প্রয়োজন। বাকি payment ও handover-এর নিয়ম কাজ নিশ্চিত করার সময় লিখিতভাবে জানানো হবে।
Domain ও Hosting
Sajid Tech domain বা hosting বিক্রি করে না। প্রয়োজন হলে আমাদের সহযোগী হুসাইন আহমেদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া যাবে। তাঁর service ও pricing Website development budget থেকে আলাদাভাবে নির্ধারিত হবে।
Content ও সময়
Customer প্রয়োজনীয় লেখা, ছবি ও feedback সময়মতো না দিলে delivery date পরিবর্তিত হতে পারে। Priority Delivery-এর সময় project scope দেখে WhatsApp-এ নিশ্চিত করা হবে।
Handover ও মালিকানা
Final payment-এর পরে agreed website files ও প্রয়োজনীয় access customer-কে handover করা হবে। Third-party service, font, image বা tool-এর আলাদা license থাকলে তা সংশ্লিষ্ট provider-এর নিয়ম অনুযায়ী চলবে।
Sales guarantee
Website business presentation, credibility ও যোগাযোগে সাহায্য করে; কিন্তু sales নিশ্চিত করে না। Sales product, price, marketing, customer service ও বাজারের অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল।
সর্বশেষ আপডেট: ১ আগস্ট ২০২৬
